পঞ্চগড়ে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার গোমস্তাপাড়া গ্রামে বজ্রপাতে তানিয়া আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনায় তার মা ও বোন আহত হয়েছেন।
তানিয়ার বাবার নাম সালেকুল ইসলাম। সে চন্দনবাড়ি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
তানিয়ার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় তানিয়ার মা লাইলী বেগম (৫০) ঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তানিয়া, তার মা ও বোন সাবিনা (৩০) আহত হন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তানিয়াকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এম আর রেজা বলেন, বজ্রপাতে তানিয়া মারা গেছে। তার মা ও বোন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।