পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় আজ মঙ্গলবার দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন রাধানাথ বানিয়াপাড়া গ্রামের প্রমথ চন্দ্র (২২) ও কামাতপাড়া গ্রামের মঙ্গলু রায়ের স্ত্রী অঞ্জলি রায় (৩৫)।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে প্রমথ চন্দ্র বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে, একই সময়ে অঞ্জলি রায় বাড়ির বারান্দায় বসে গৃহস্থালির কাজ করছিলেন। ব্রজপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় অঞ্জলির স্বামী মঙ্গলু রায়, একই গ্রামের গৃহিণী নাছিমা বেগম ও স্কুলছাত্র সুজন রায় আহত হন।

উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজগর আলী ব্রজপাতে দুজন নিহত এবং তিনজন আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।