পঞ্চগড়ে বিএসএফের গুলিতে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে মো. ইসলাম মিয়া (৩৮) নামের বাংলাদেশি এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই বিএসএফ সদস্যরা ইসলাম মিয়ার লাশ নিয়ে যান। ইসলাম মিয়া ভারতীয় সীমান্তবর্তী মাধুপাড়া গ্রামের মরহুম শরবতু মোহাম্মদের ছেলে। বিডিআর ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেল তিনটার দিকে মাধুপাড়া সীমান্তের ৭৪৮ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব-পিলারের মধ্যবর্তী স্থানে ইসলাম মিয়া ঘাস কাটতে যান। এ সময় ভারতের সিঙ্গীমারী সীমান্তের ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই ইসলাম মিয়ার মৃত্যু হয়।পঞ্চগড়ে ২৫ রাইফেল ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।