পঞ্চগড়ে বিরোধী দলীয় চিফ হুইপের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহানির মামলায় পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে গতকাল রোববার জামিন পেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে মুখ্য বিচারিক হাকিম মো. জাফরোল হাসান তাঁর জামিন মঞ্জুর করেন। জেলা বারের অর্ধশত আইনজীবী জয়নাল আবদিন ফারুকের পক্ষে আদালতে জামিন শুনানিতে অংশ নেন। এ সময় আদালতের বাইরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত ১৬ মার্চ বিকেলে পঞ্চগড় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।