পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্কুল উদ্বোধন করেন। এর আগে পঞ্চগড় শিল্পকলা একাডেমী হলরুমে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবল বাংলাদেশের (সুইড-বাংলাদেশ) কার্যক্রম শুরু হয়। সুইড-বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। বেসরকারি সংস্থা অনুভবের পরিচালক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সুইড বাংলাদেশের সভাপতি মো. জওয়াহেরুল ইসলাম, যুগ্ম মহাসচিব সুশান্ত ভৌমিক, শামসুল হক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।