পঞ্চগড়ে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এম আর কলেজ রোডে অবস্থিত সদর উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক রেজাউল মোস্তফা, সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার, পঞ্চগড় জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও গণমাধ্যম কর্মীরা।
জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল কাদের বলেন, বোরো ধান সংগ্রহ অভিযানে সদর উপজেলার কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৩ টাকা দরে ৩৭২ মেট্রিক টন ও জেলায় ৪ হাজার ৫৪৯ মেট্রিক টন বোরো ধান কেনা হবে।