পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলে স্বাধীনতা দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আহ্বানে গতকাল সোমবার বাংলাদেশের ভেতরে অবস্থিত ভারতের ছিটমহলগুলোতে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। এর মাধ্যমে ছিটমহলের বাসিন্দারা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে ঘোষণা দেয়।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মো. মইনুল হক বলেন, ‘ছিটমহলের ৬৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দিবসটি পালন করা হলো। বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলে এই কর্মসূচি পালিত হয়েছে। এর মাধ্যমে ছিটমহলের বাসিন্দারা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে ঘোষণা দিলেন।’