পঞ্চগড়ে ভাষাসৈনিক মোহামঞ্চদ সুলতান বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বছরের মতো এবারও পঞ্চগড়ে সপ্তাহব্যাপী ভাষাসৈনিক মোহামঞ্চদ সুলতান বইমেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ভাষাসৈনিকের নামে পঞ্চগড়ে বইমেলা হবে।জাতীয় কর্মসূচির পাশাপাশি সরকারি মিলনায়তন চত্বরে ২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ বইমেলা চলবে। মেলার মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত আবৃতি, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও নানা প্রতিযোগিতা চলবে।গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে এ উপলক্ষে প্রস্তুতি সভা হয়। সভায়সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।