পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের দুই সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিতে পরিবহন-শ্রমিকেরা গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পঞ্চগড় ট্রাক টার্মিনালের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠকের পর দুপুর দুইটার দিকে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। অবরোধের কারণে সড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ জানায়, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের শহর ট্রাক বন্দোবস্তকারী সমিতির কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ২৩ ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।