পঞ্চগড়ে মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গত শনিবার বিকেলে উপজেলা মিলনায়তনে মা সমাবেশ এবং প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারোয়ার আলম, ভাইস চেয়ারম্যান লাইলী বেগম বক্তব্য দেন। পরে প্রধান অতিথি প্রাথমিক ও সমাপনী পরীক্ষায় ৪৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।