পঞ্চগড়ে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মির্জা সারোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারোয়ার হোসেন গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র নিয়েছেন।
এ নিয়ে গতকাল পর্যন্ত পঞ্চগড় পৌরসভায় ৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ এবং জামায়াতের আমির আবদুল খালেক মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আবদুল খালেক অবশ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কেনেন। অবশ্য প্রচারনার মাঠে তাঁরা আছেন আগে থেকেই।
সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।