পঞ্চগড়ে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদরের মীরগড় এলাকায় করতোয়া নদী থেকে এক অজ্ঞাতনামা কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে করতোয়া নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পঞ্চগড় সদর থানা-পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয় লোকজন করতোয়া নদীর পানিতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে পঞ্চগড় থানা-পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।