পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ মহালয়া উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শান্তি ও সম্প্রীতিমূলক এক ধর্মসভা গতকাল শুক্রবার পঞ্চ-গড়ের বোদা উপজেলার মহাপীঠধাম শ্রীশ্রী বদেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীতিশ কুমার বক্সী। বক্তব্য দেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রথীশ চন্দ্র ভৌমিক, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক আলম। ধর্মীয় আলোচনা করেন দিনাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়ত্তনন্দজী মহারাজ। সভা শেষে সনাতন ধর্মাবলম্বীদের পিতা-মাতার উদ্দেশে তর্পণাদি, মাতৃপূজা, শিবপূজা, বিষ্ণুপূজা, শ্রীচণ্ডী ও গীতাপাঠ, মাতৃভজন, কীর্তন ও পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।