পঞ্চগড়ে সপ্তাহব্যাপী নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। প্রতিদিন সন্ধ্যায় জেলা সরকারি মিলনায়তনে জেলার নয়টি নাট্যদলের অংশগ্রহণে চলছে এ উৎসব। গত বুধবার সন্ধ্যায় এই নাট্যোৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।
উৎসবটি আয়োজন করেছে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমির দল উদ্বোধনী নাটক ক্ষ্যাপা পাগলীর প্যাচাল মঞ্চায়ন করে। উৎসবে ২৫ ফেব্রুয়ারি দিশারী নাট্য গোষ্ঠী পরিবেশন করবে রফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় শেষ রক্তবিন্দু, ছায়াতল পরিবেশন করবে সরকার হায়দারের রচনা ও নির্দেশনায় জলযুদ্ধ, ২৬ ফেব্রুয়ারি আবু বকর সিদ্দিকের রচনা ও নির্দেশনায় দেবীগঞ্জ থিয়েটার পরিবেশন করবে দেবী পুণ্ডেশ্বরী এবং ময়দান দীঘি নাট্য গোষ্ঠী পরিবেশন করবে মহাদেব হালদারের রচনা ও মজিবর রহমানের নির্দেশনায় পরিণতি। ২৭ ফেব্রুয়ারি নাট্যদল ভূমিজ পরিবেশন করবে সরকার হায়দারের রচনা ও নিদের্শনায় নাটক পাখিদের বৈঠক।