পঞ্চগড়ে সভাপতির বিরুদ্ধে সম্পাদকের অভিযোগ
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মজাহারুল হক প্রধান দলে সাম্প্রতিক বিভক্তির জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ নুরুল ইসলামকে অভিযুক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ের দলীয় কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে তিনি এ অভিযোগ করেন।২৪ ডিসেম্বর নুরুল ইসলামের উপস্থিতিতে শহরের এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং মজাহারুল হক প্রধানের উপস্থিতিতে সরকারি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের আলাদা দুটি সম্মেলন হয়। সংবাদ সমেঞ্চলনে তিনি অভিযোগ করেন, সভাপতি বিতর্কিত নেতাদের নিয়ে কথিত উপজেলা সমেঞ্চলন করেছেন। তিনি দাবি করেন, ইউনিয়ন কমিটিগুলোর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সরকারি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে। এই সমেঞ্চলনটিই বৈধ। এ ব্যাপারে নুরুল ইসলামের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর পক্ষের নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী দাবি করেন, ‘একটি হত্যা মামলার আসামি তাঁদের (সাংসদ মজাহারুল হক) তথাকথিত সমেঞ্চলনে উপস্থিত ছিলেন। ত্যাগী ও প্রকৃত নেতা-কর্মীরা আমাদের সমেঞ্চলনে এসেছিলেন। এটিই দলের মূল সমেঞ্চলন।’