পঞ্চগড়ে সাত বছরের শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা সদরে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় গত রোববার গভীর রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও শিশুটির মা জানান, রোববার বিকেলে বাড়ির পাশে ইউক্যালিপটাস বাগানে সে পাতা কুড়াতে যায়। এ সময় এক কারখানার কর্মচারী মো. আসলাম (৩৫) তাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটি ধর্ষণের শিকার হয়।