পঞ্চগড়ে সীমান্তে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিয়া সীমান্তে এ খেলা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের আমন্ত্রণে বিএসএফ এই খেলায় অংশ নেয়। ওই দিন বিকেলে ভারতের মরাগতি বিএসএফের অধিনায়ক সন্দ্বীপ রাওয়াতের নেতৃত্বে বিএসএফের ভলিবল দলটি নন্দনগজ সীমান্তপথে শূন্যরেখায় পৌঁছালে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল মোহা. খাদেমুল বাশার তাদের শুভেচ্ছা জানান। এ সময় ৩০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আবুল হাশেম, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহমান, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. ফারুক, আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।