পঞ্চগড়ে স্কুলছাত্র অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় থেকে অপহূত এক স্কুলছাত্রকে গত দুই দিনেও উদ্ধার করা যায়নি। অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। গত রোববার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে অপহূত হয়।পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, পঞ্চগড় ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র জুয়েল (১০) রোববার সকালে শহরের পুরোনো ক্যাম্প এলাকায় অবস্থিত বাসা থেকে স্কুলের উদ্দেশে বের হয়। এরপর থেকে গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সে বাসায় ফেরেনি। তার বাবা আবদুর রহীম এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।শিশুটির বাবা জানান, ঘটনার দিন রাতেই অজ্ঞাত অপহরণকারীরা মুঠোফোনে তাঁর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি নিজেকে একজন দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ী দাবি করলে অপহরণকারীরা মুক্তিপণের টাকা কমিয়ে এক লাখ করে। এই টাকা নিয়ে তাঁকে একা বগুড়া যেতে বলা হয়। তিনি রংপুর গিয়ে টাকা দিতে চাইলে তাঁকে রংপুর মেডিকেলের মোড়ে যেতে বলা হয়। তাদের কথা অনুযায়ী তিনি টাকা নিয়ে ওই রাতেই রংপুর যান। কিন্তু অপহরণকারীদের মুঠোফোনটি বন্ধ পেয়ে তিনি গতকাল পঞ্চগড়ে ফেরেন।