পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে স্ত্রী সোনালী রানী শম্পাকে (২৪) হত্যার দায়ে স্বামী নিমাই চন্দ্র বর্ম্মনকে (৩১) মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ নূর এই রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিমাইয়ের বাবা অনিল চন্দ্র, মা রমা বালা ও বোন বিউটি রানীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের করুণা কান্ত রায়ের মেয়ে সোনালী রানী শম্পার সঙ্গে ২০০৮ সালের ১৩ আগস্ট আটোয়ারী উপজেলার বারো আউলিয়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে নিমাই চন্দ্র রায়ের বিয়ে হয়। ২০১২ সালের ১২ নভেম্বর সোনালীকে হত্যার পর গলায় রশি দিয়ে একটি আম গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় পরের দিন সোনালীর বাবা বাদী হয়ে আটোয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ছয়জনের নামে মামলা করেন। ২০১৩ সালের ২৫ মার্চ নিমাই চন্দ্র রায়সহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

শম্পার বাবা করুণা কান্ত রায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।