পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. ইউনুস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী সদর উপজেলার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণায়ের অধীন প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা (পিআইও)। দুর্ঘটনায় আহত হন বিজয় চন্দ্র (৪০)। তিনি ওই কার্যালয়ের অফিস সহকারী। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা দুইটার দিকে অফিস থেকে বের হয়ে মো. ইউনুস মহাসড়কে উপজেলা পরিষদ গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাঁদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইউনুস আলী মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়েছেন। পুলিশ ট্রাকটি আটক করেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।