পঞ্চগড়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলিউল ইসলাম (৩০)। তিনি সদর উপজেলার দেওয়ানীপাড়ার আফিজ উদ্দিনের ছেলে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৮ ডিসেম্বর রাতে ঝগড়ার একপর্যায়ে আলিউল ইসলাম স্ত্রী শেফালি বেগমকে (২৫) শ্বাসরোধে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। পরদিন শেফালির ভাই রশিদুল ইসলাম পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়ারেশ ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে আলিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে অভিযোগপত্র দাখিল করেন।