পঞ্চগড়ে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া সোনাহার এলাকায় গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া হাটের পাশে ডাঙ্গাপাড়া সোনাহার এলাকায় অবৈধভাবে সাইকেলের হাট বসানো হয়। এ নিয়ে বসুনিয়া হাটের ইজারাদার ও ডাঙ্গাপাড়া সোনাহার এলাকার লোকজনের মধ্যে গত শুক্র ও সোমবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিক সেখানে ১৪৪ ধারা জারি করেন।