পঞ্চগড়ে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। এতে মেয়র পদে তিনটি ও কাউন্সিলর পদের ১৮টি মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন আছেন।ঋণখেলাপি, যোগ্যতা অনুযায়ী সনদ না দেওয়া, মনোনয়নপত্রের বিভিন্ন ত্রুটির কারণে এসব মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রিটার্নিং কর্মকর্তা এহছানুল পারভেজ জানান, যাঁদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন।পঞ্চগড় পৌরসভায় মেয়র পদে তিনজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।