পঞ্চগড়ের বন্য হাতির আক্রমণে কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণে রুমা আখতার (১৭) নামের এক কিশোরী নিহত হয়েছে।এলাকাবাসী জানায়, সকালে হাতিটি ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত পার হয়ে বাংলাদেশের বন্দিভিটা সীমান্ত দিয়ে পাঠানপাড়া এলাকায় ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শী রুমা আখতারের ভাই রবিউল ইসলাম (১৫) ও বোন রুপালী আখতার (১৩) বলে, ‘সকালে বাড়ি থেকে তিন ভাইবোন মিলে ছাগল বাঁধতে যাই। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় হাতি দেখে চিৎকার করে আমরা পালিয়ে যাই। কিন্তু হাতিটি আপাকে (রুমা) ধরে শুঁড় ও দাঁত দিয়ে তার শরীরে আঘাত করে।’বিকেল পাঁচটায় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হাতিটিকে হত্যার নির্দেশ দিয়েছেন।