পঞ্চগড়ের সীমান্ত থেকে বাংলাদেশিকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বান্দেরপাড়া সীমান্ত এলাকা থেকে মো. ফয়জুল ইসলাম নামের এক যুবককে ভারতীয় নাগরিকেরা অপহরণ করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে ভারতীয় পাঁচ নাগরিক তাঁকে ধরে নিয়ে যান বলে এলাকাবাসী দাবি করেছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, বিকেলে পশ্চিমবঙ্গের সাতকুড়া গ্রামের পাঁচ ব্যক্তি ফয়জুলকে ধরে নিয়ে গেলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়। বিজিবির জয়ধরভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়টি ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানান। গতকাল বুধবার সকালে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ জানায়, তারা এ বিষয়ে কিছুই জানে না।কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলার রহমান ফয়জুলের অপহরণের সত্যতা নিশ্চিত করেন।বিজিবি ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদেকুল বারী বলেন, ফয়জুলের খোঁজ পেলে বিজিবিকে জানানোর আশ্বাস দিয়েছে বিএসএফ।