সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসহ বিভিন্ন দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় গণসমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
গতকাল সোমবার উপজেলার মাইনি রিসোর্ট এলাকার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জিকো ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি বিশ্ব কল্যাণ চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা দেবদন্ত ত্রিপুরা, ছাত্রনেতা ধর্মজ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি যুইক্যচিং মারমা।
সমাবেশে বক্তারা অবিলম্বে পঞ্চদশ সংশোধনী বাতিল, বাবুছড়া থেকে বিজিবির ব্যাটালিয়ন প্রত্যাহার, পাহাড়ে ব্যাটালিয়ন মোতায়েন বন্ধ, র্যাব বিলুপ্ত, রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপন বন্ধ করে হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, বাবুছড়া এলাকায় বিজিবির ব্যাটালিয়ন স্থাপন নিয়ে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ বিভিন্ন দাবি জানান।