পঞ্চদশ সংশোধনী নাকচ হয়ে যাবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার যে পঞ্চদশ সংশোধনী করেছে, তা যেকোনো সময় নাকচ হয়ে যাবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। সেই তত্ত্বাবধায়ক সরকার ’৯১ সালের বিচারপতি সাহাবুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের মতোও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।গতকাল শনিবার বিকেলে মতিঝিলের নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মওদুদ আহমদ এ কথা বলেন।