পঞ্চদশ সংশোধনীর নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ প্রতিক্রিয়া জানান।জামায়াতের নেতারা বিবৃতিতে বলেন, এ অবস্থায় সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। দেশবাসীকে এ ‘ষড়যন্ত্র’ বানচাল করারও আহ্বান জানান তাঁরা।সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সংহত এবং জোরদার করার ধারাগুলো বাতিল করে এ বিল পাস করা হয়েছে—এ মন্তব্য করে জামায়াতের দুই নেতা বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’বিক্ষোভ মিছিল: সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ও ধর্মনিরপেক্ষতা সংযোজনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বিকেল সাড়ে পাঁচটায় মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে শান্তিনগর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।