পঞ্চবটী বিসিক শিল্প নগর থেকে হকার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরের ভেতর থেকে দুই শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। বিসিক শিল্পনগরকে নিরাপদ রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে। নিট গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর প্রথম সহসভাপতি এম এ হাতেম বলেন, সম্প্রতি বিসিক এলাকার ভেতরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। চোর, ডাকাত ও ছিনতাইকারীরা বাইরে থেকে এসে বিসিক শিল্পনগরের ভেতরে অবৈধভাবে বসা হকারদের দোকানে অবস্থান নিয়ে অপরাধ ঘটিয়ে যায়। এ কারণে এসব হকারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি মোহামঞ্চদ শাহজালাল এবং নিটিং অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম।