পঞ্চম, অষ্টম সংশোধনী বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিক, ধর্মনিরপক্ষে ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সংবিধান থেকে পঞ্চম ও অষ্টম সংশোধনী বাদ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দুলীগ। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদে প্রতিনিধিত্বসহ সর্বস্তরে শতকরা ২০ ভাগ পদ সংরক্ষণেরও দাবি জানিয়েছে তারা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে হিন্দুলীগের নেতারা এসব দাবি জানান।লিখিত বক্তব্যে হিন্দু সম্প্রদায়কে ‘শত্রু সম্পত্তি’ নামের কালো আইন থেকে রক্ষা এবং কোনো অবস্থাতেই হিন্দু আইনে পরিবর্তন না আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।