পঞ্চম অপেক্ষমাণ তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক সম্মান কোর্সে ভর্তির পঞ্চম অপেক্ষমাণ তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। তালিকায় ১৯ জন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে রাখা হয়েছে।চুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম অপেক্ষমাণ তালিকা থেকে ১৭ জানুয়ারি ভর্তি শুরু হবে। অপেক্ষমাণ তালিকায় কোনো শিক্ষার্থী নির্ধারিত দিনে ভর্তি হতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা হারাবে।