পঞ্চম শ্রেণীতে আসনের চার গুণ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সরকারি বিদ্যালয়গুলোতে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা। এ বছর নির্দিষ্ট আসনের প্রায় চার গুণ বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবরোধ কর্মসূচির মধ্যেও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে এক হাজার ৯২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল আট হাজার ৪৮৮ জন।