প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. আবদুল মনাফ টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। পৃথ্বিমপাশার কানিকিয়ারি গ্রামে তাঁর বাড়ি। গত শনিবার চতুর্থ ধাপে ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনাফ প্রথম ১৯৯২ সালে ইউপি সদস্য নির্বাচিত হন। সর্বশেষ শনিবারের নির্বাচনে তিনি ৮৫৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল আহমদ পান ৪৭০ ভোট। আবদুল মনাফ মুঠোফোনে বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে আছি। হয়তো সে কারণেই এলাকাবাসী বারবার নির্বাচিত করেছে।’