পঞ্চমবার নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পঞ্চমবারের মতো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. গিয়াস উদ্দিন। উপজেলার হাতিবান্দা ইউপিতে তিনি গত শনিবার ১২ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ১৯৮৩ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা চারবার চেয়ারম্যান ছিলেন। এরপর গত দুবার আওয়ামী লীগের সমর্থন না পেয়ে নির্বাচনে অংশ নেননি। এবার তিনি দলটির মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৬ হাজার ৩০৯ ভোট।