পটকা বিস্ফোরণ উড়ে গেল আঙুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার সময় সঙ্গে রাখা পটকার বিস্ফোরণে চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি রেলগেট এলাকায় তুষার ইমরান (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। বিস্ফোরণে তার বাঁ হাতের মধ্যমা (আঙুল) উড়ে যায় এবং দুই হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়। গত মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। আহত তুষারকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তুষার শহরের থানা কাউন্সিলপাড়ার বাসিন্দা ও বিদ্যুৎ বিভাগের কর্মচারী আবদুল খালেকের ছোট ছেলে। সে স্থানীয় ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, পটকা বিস্ফোরণে আহতের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।