পটকা মাছ খেয়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরআগস্তি গ্রামে বিষাক্ত পটকা মাছ খেয়ে লিপি বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। নূরি বেগম গত রোববার পটকা মাছ রান্না করেন। ওই মাছ খেয়ে রাতেই তিনি, তাঁর পুত্রবধূ হালিমা বেগম, মেয়ে লিপি বেগম ও নাতি সুমনা বেগম অসুস্থ হয়ে পড়েন। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে লিপির (২৮) মৃত্যু হয়। পরে হালিমা ও সুমনাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।