প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের মণ্ডলপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫৪টি ভারতীয় পটকাসহ রেহেনা খাতুন (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেহেনা খাতুন মণ্ডলপাড়ার আবদুর রহিম মণ্ডলের স্ত্রী। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় রেহেনা খাতুন তাঁর মণ্ডলপাড়া বাড়ি থেকে ব্যাগে করে পটকা অন্যত্র নিয়ে যাওয়ার পথে পুলিশ তাঁকে আটক করে। তাঁর ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৫৪টি ভারতীয় বিভিন্ন ধরনের পটকা জব্দ করা হয়। পটকাগুলো অবৈধ পথে ভারত থেকে আনা হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি