পটচিত্রশিল্পী রঘুনাথ চক্রবর্তী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঘুনাথ চক্রবর্তী
রঘুনাথ চক্রবর্তী

পটচিত্রশিল্পী রঘুনাথ চক্রবর্তী (৪৬) মারা গেছেন। শনিবার রাত তিনটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
গাইবান্ধার এই শিল্পী পটচিত্রশিল্পে দেশের প্রথম সারির শিল্পী ছিলেন। মায়ের আলপনা আঁকা থেকে তিনি অনুপ্রাণিত হন। গ্রামের পালা, পার্বণ, যাত্রা ইত্যাদি ছিল পটচিত্রের বিষয়।
জাপানে শিল্পীর পটচিত্রের প্রদর্শনী হয়েছিল। সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে আছে রঘুনাথ চক্রবর্তীর কাজ।
গতকাল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পীর মরদেহ আনা হয়। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ফুল দিয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান। পরে শিল্পীর মরদেহ পোস্তগোলা শ্মশানে দাহ করা হয়।