পটিয়া জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোপন বৈঠকের সময়’ চট্টগ্রামের পটিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুকিবুল ইসলাম চৌধুরীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার পটিয়া পৌর এলাকার পাইকপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় পুলিশ মুকিবুল ইসলামের বড় ভাই আওয়ামী লীগের নেতা মুজিবুল ইসলাম চৌধুরীর স্ত্রী, পুত্রবধূ ও মেয়েকেও আটক করে। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জমির উদ্দিন (৩৯), হোসাইন আহমদ (৬৫), নুরুল আমিন (৪৫), ইকবাল (৫০), নজরুল ইসলাম (৪০), মাহমুদুল হক (৬২), আবদুল আলীম চৌধুরী (৭৬) এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি ইছহাক (৫৯)।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুরে মুকিবুল ইসলামের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠক করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।