পটিয়ায় গ্রামবাসীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিল প্রচেষ্টা
সামাজিক সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড় উঠান ইউনিয়ন পরিষদের গ্রামবাসীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। সম্প্রতি আয়োজিত এই চিকিৎসা শিবিরে প্রায় এক হাজার ৬০০ গ্রামবাসীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ ছাড়া চিকিৎসাসেবা নেয় আরও ছয় শ রোগী। ব্যবস্থাপত্রের সঙ্গে বিনা মূল্যে ওষুধও দেওয়া হয় তাদের।
চিকিৎসাশিবিরে অংশ নেন চিকিৎসক অশিত কুমার মণ্ডল, মোহাম্মদ সৌরভ, সালাহ উদ্দীন আশফাক, এরিক হালদার, সাবিনা সুলতানা এবং শান্তা দাশ। এই কর্মসূচিতে সহযোগিতা করে সিটিজি ব্লাড ব্যাংক ও সূর্যের হাসি ক্লিনিক পটিয়া কলেজ বাজার পটিয়া শাখা। সার্বিক সহযোগিতায় ছিলেন বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলম এবং প্রচেষ্টা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইয়াছিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, মঈন উদ্দীন আকবর, শাহজাহান সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি।