পটিয়ায় চোরাই কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার পৌর এলাকার গৌবিন্দারখীল এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে ৫০০ ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। পটিয়া থানার পুলিশের সহায়তায় বন বিভাগ এ অভিযান চালায়।
সূত্র জানায়, উদ্ধার করা কাঠের মধ্যে ৪০০ ফুট সেগুন ও ১০০ ফুট আকাশমণি কাঠ। এ সব কাঠের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।