পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার লড়িহরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গত শুক্রবার রাত নয়টায় পুলিশ দেশি অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালখালীর পূর্ব খিতাবচর গ্রামের মো. আরিফ (২৪), আহল্লা গ্রামের মোহামঞ্চদ জাহেদ (২৬) ও খিতাবচর গ্রামের গিয়াস উদ্দিন প্রকাশ কাদের (২৩)।
পটিয়া থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে সাত-আটজন লোক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়ার লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অবৈধ অস্ত্রসহ ডাকাতির প্রস্ততি নিচ্ছেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।