পটিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ পটিয়া শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ ১৯ জানুয়ারি উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) পটিয়া উপজেলার সভাপতি রাজুল হোসেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল দে।
সমাবেশে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষানীতির দ্রুত বাস্তবায়ন, অনুপাত প্রথা বাতিল, শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা তহবিলে প্রতিবছর ৫০০ কোটি টাকা বরাদ্দ এবং চলতি বছরের জুলাই মাস থেকে শিক্ষক-কর্মচারীদেরও নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার দাবি জানান।