পটিয়ার মুজাফরাবাদ গণহত্যা দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার মুজাফরাবাদ গণহত্যা দিবস আজ ৩ মে রোববার।
১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাবিরোধীদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার খরনা ইউনিয়নের হিন্দু-অধ্যুষিত মুজাফরাবাদ গ্রামের নিরীহ তিন শতাধিক নারী-পুরুষকে হত্যা করে।
এই গণহত্যা দিবস উপলক্ষে মুজাফরাবাদ গ্রামের সামাজিক সংগঠন ‘সমন্বয়’ ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও গণসংগীতানুষ্ঠান। এ ছাড়া শহীদ পরিবারকে সহায়তা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।