পটিয়া, কাউখালী লকসামে মাদকবিরোধী সমাবেশ ও শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে মাদকবিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া, রাঙামাটির কাউখালী ও কুমিল্লার লাকসামের কয়েকটি বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পটিয়া (চট্টগ্রাম): উপজেলা প্রশাসনের সহায়তায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ানের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পটিয়া সদরের এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী নিয়ে মাদক ও তামাকবিরোধী সমাবেশ ও শপথ হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ দাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুজ্জামান প্রমুখ। কাউখালী (রাঙামাটি): মঙ্গলার রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পরিষদের উন্মুক্ত মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে অংশ নেয় পোয়াপাড়া মডেল উচ্চবিদ্যালয় ও বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। এরপর ইউএনও আবু দাউদ মো. গোলাম মোস্তফা শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।লাকসাম (কুমিলা): লাকসামের আজগরা হাজী আলতাফ আলী উচ্চবিদ্যালয় ও কলেজে মঙ্গলবার মাদকবিরোধী সমাবেশ ও মাদককে ‘না’ বলার শপথ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে এ সমাবেশ ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকবিরোধী সমাবেশে মাদককে ‘না’ বলার শপথ বাক্য পাঠ করান ইউএনও এ কে এম মামুনুর রশিদ।