পটিয়ার চরপাথরঘাটা ইউপি নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে এ ইউপির নির্বাচন স্থগিত করা হয়। গতকাল বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।২৮ জুন পটিয়া উপজেলার ২২টি ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এখন চরপাথরঘাটা ছাড়া বাকিগুলোর নির্বাচন হবে।জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান নুরন্নবী চরপাথরঘাটার নির্বাচনের বিরুদ্ধে গত ২৪ এপ্রিল হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক মিয়া প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট ৯ জুন এ নির্দেশ দিয়েছেন। আমাদের হাতে আদেশের কপি আসার পর ওই ইউপির নির্বাচন স্থগিত করা হয়।’ইউপি নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে চরপাথরঘাটা ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য পদপ্রার্থী ও তাঁদের সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করেন।