পটিয়ার চুরি হওয়া শটগানসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পটিয়া পৌরসভার চেয়ারম্যান সামশুল আলম মাস্টারের পটিয়ার জাপা অফিস থেকে চুরি হওয়া ১২ বোর শটগানসহ দুই যুবককে গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পৌর সদরের দক্ষিণ গৌবিন্দারখীল কাট্টলীপাড়া এলাকার এয়াদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২) ও একই এলাকার ছাবের আহমদের ছেলে মোহাম্মদ রফিক (২০)। এ ব্যাপারে পটিয়া থানার এসআই সোহরাওয়ার্দী বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। পুলিশ ও জাপা নেতাদের সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে জাপা নেতা সামশুল আলম মাস্টারের পটিয়া বাসস্টেশনের অফিসের আলমারি থেকে শটগানটি চুরি হয়।