পটিয়ার নারী ইউপি সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে গতকাল সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ কর্মশালা হয়। ‘ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের সমস্যা ও করণীয়’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় ৬০ জন নারী ইউপি সদস্য অংশ নেন। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিক-বান্ধব ইউনিয়ন পরিষদের লক্ষ্যে কর্মশালায় অংশগ্রহণকারিরা দুর্নীতিবিরোধী শপথ নেন। ইউপি ও সনাক সদস্য শীলা দাশের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হোসেন। বক্তব্য দেন সনাক সভাপতি শেখর নাথ, এস এম এ কে জাহাঙ্গীর, অভিজিৎ বড়ুয়া, নিত্যময় চীেধুরী, নাজমুন নাহার প্রমুখ।সাংবাদিক আবদুর রাজ্জাক ও টিআইবি আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ নেছারুল হকের সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণকারী নারী ইউপি সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, নারী ইউপি সদস্যদের কাজে পুরুষ সদস্যরা হস্তক্ষেপ করেন। এতে নারী সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। সবশেষে ৬০ ইউপি সদস্য, সংবাদপত্রের প্রতিনিধি সহ সুশীল সমাজ নেতৃবৃন্দ কার্যক্ষেত্রে কখনও দুর্নীতি না করার শপথ নেন।