পটিয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদরপাড়া গ্রামে গতকাল শনিবার দুুপুরে এক অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত সৈয়দুল হক মাস্টার বলেন, এতে তিনজন এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র, দুই প্রবাসীর ভিসা, টিকিট ও পাসপোর্ট পুড়ে গেছে।