পটিয়ায় অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা ইউনিয়নের তাতিয়া পুকুরপাড় এলাকার খুইল্যা মিয়ার বাড়িতে রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডে নয় বসতঘর পুড়ে ছাই হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে আবুল খায়ের, লেদুনী, মোহামঞ্চদ আলী, লেদাইয়্যা, শের আলী, মোহামঞ্চদ মনছুর, মোহামঞ্চদ তাহের, আকবর ও নুরুল হুদার বসতঘর সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে নগরের চাক্তাই লামার বাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লামার বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাই-এ রাব্বি বলেন, এতে নয় লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অন্তত আরও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।